এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফতুল্লায় ভেজাল জুস ও শিশুখাদ্য তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

    ফতুল্লায় ভেজাল জুস ও শিশুখাদ্য তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

    নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমপাড়া এলাকায় একটি কারখানায় রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল জুস ও শিশুখাদ্য তৈরির দায়ে মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুসলিমপাড়ার ‘লাবনী ফুড কোম্পানি লিমিটেড’-এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এবং র‍্যাব-১১-এর অপারেশনস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।


    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও জুস জব্দ করা হয়। এসব পণ্য ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিকপক্ষকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


    নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১১।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…