রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে মহাসড়কে শুয়ে পড়েছেন এক নারী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে বিয়ের দাবিতে ৩০ বছর বয়সি এক নারী সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত অনশন করেছে।
ওই নারী দাবি করে বলেন, তারাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসে কর্মরত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিরোজ হোসেন (৩৭) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিষ্ট্যান্ট (ভিএফএ) হিসাবে কর্মরত অভিযুক্ত ফিরোজ হোসেন ওই নারীর বাড়ির সামনে বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন। ওই সময় ওই নারীর সাথে ফিরোজ হোসেনের ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। পরে ওই নারীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
সম্প্রতি ফিরোজ হোসেনের অন্যত্র বদলির খবর পেয়ে ওই নারী বিয়ের জন্য চাপ দেয়। এতে ফিরোজ হোসেন ওই নারীর কথায় কোন সাড়া না দিলে চলতি বছরের ২৫ জানুয়ারি সন্ধ্যায় ওই নারী বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন টের পেয়ে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক আশস্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।
পরে ওই নারী বেশ কয়েকদিন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আসলে ফিরোজ তাকে বিয়ে করার জন্য পুনরায় প্রতিশ্রুতি দেয়। পরে আবারো ওই নারী বিয়ে করা জন্য ফিরোজকে চাপ দিলে আজকাল করে এড়িয়ে যায়।
মঙ্গলবার সকালের দিকে ফিরোজ প্রাণি সম্পদ অফিসে আসলে ওই নারী বিয়ের দাবিতে উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভিতরে গিয়ে ফিরোজকে বিয়ের করার জন্য জড়িয়ে ধরেন । এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তারাগঞ্জ থানায় বিষয়টি জানালে পুলিশ এসে ওই নারীকে অফিসের বাহিরে যেতে বলেন। পুলিশর কথামত ওই নারী পরে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সামনে বিয়ের দাবিতে অনশনে বসেন। ওই নারী দাবী করেন, ফিরোজ আমার সাথে ভালবাসার সম্পর্ক তৈরি করে আমাকে বিয়ে করার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। আমার ইজ্জত শেষ করে দিয়েছে। আমাকে আজকে বিয়ে না করলে অফিসের সামনে আত্নহত্যা করবো। তাছাড়া আমার কোন উপায় নেই। অভিযুক্ত ফিরোজ হোসেন দাবী করে বলেন, ওই নারীর সাথে আমার ভাল সম্পর্ক ছিলো। আমাকে ফাঁসানো হচ্ছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জানান, আমি শুনেছি এই বিষয়ে আদালতে মামলা রয়েছে। সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে আদালত তার শাস্তি দিবে।
এফএস