এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

    বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তীহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


    সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নিকট পরাজিত হন। তারপর থেকেই আমার বিরুদ্ধে ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্য ও ভিত্তীহীন অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির নামধারী কিছু ব্যক্তি রাজনৈত্তিক স্বার্থ হাসিলের জন্য তথ্য গোপন রেখে ফেইক একাউন্ট তৈরীর মাধ্যমে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


    তিনি আরও বলেন, খারাপ সময়ে আমি দল এবং জনগণের জন্য সবসময় কাজ করেছি। আগামিতে জনগণের সেবায় তাদের পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ। সেই সঙ্গে যারা তথ্য গোপন রেখে ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


    এ সময় উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, রুবেল হাসান রতন, মনছুর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…