মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আবুল বাশার মাস্টারের স্ত্রী এবং ইতালি প্রবাসী সাংবাদিক এসকে এমডি জাকির হোসেন সুমনের মাতা, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোৎস্ন্যা বেগম (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমা দীর্ঘ দেড় মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার পপুলার হাসপাতাল ও পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গত রোববার তাকে নিজ বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম বেজগাঁও গ্রামে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বাদ আসর শ্রীনগর বটতলা এম রহমান মার্কেট চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাশুরগাঁও কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য, তার পুত্র এসকে এমডি জাকির হোসেন সুমন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি, ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সম্পাদক, যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের ইতালি প্রতিনিধি এবং ভয়েজ বাংলার ইউরোপ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।
এসআর