এইমাত্র
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত সেন্টমার্টিনের সাংবাদিক মালেক

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

    ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত সেন্টমার্টিনের সাংবাদিক মালেক

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

    বিশ্বের শ্রেষ্ঠতম পর্যটন স্পট ক্ষ্যাত প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দা, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অন্যতম ভূমিকা পালনকারী সাহসী কলম সৈনিক আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

    তথ্য নিয়ে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের খরুলিয়া বাংলা বাজার সড়কে ট্রাক ও সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তাদের বহনকারী সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মালেকসহ দুই-তিনজন গুরুতর আহত হন।

    এরপর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দ্বীপের সন্তান আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

    নিহতের পরিবারের সদস্যরা গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, মালেক দেশের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নাম লেখাতে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রামু জোয়ারিয়া নালা এলাকায় তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন।

    আজ বুধবার ছিল তার প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণ শেষে কক্সবাজারে ফেরার পথে বাংলা বাজার এলাকা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

    দ্বীপের সন্তান নিহত আব্দুল মালেক কক্সবাজার থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক হিমছড়িতে কর্মরত ছিলেন। পাশাপাশি প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পর্যটন ব্যবসাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্য অন্যতম ভূমিকা পালন করতেন।

    দ্বীপের পরিবেশ সংরক্ষণ এবং সেন্টমার্টিনবাসীর অধিকার রক্ষা করার জন্যও মালেক সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। কক্সবাজার জেলায় গণমাধ্যমকর্মীসহ সকলের কাছে পরিচিত মুখ হিসেবে চিহ্নিত ছিলেন।

    নিহত আব্দুল মালেকের নিথর মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষ করার পর তার নিজ জন্মভূমি সেন্টমার্টিন দ্বীপে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলেও গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন পরিবারের সদস্যরা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…