এইমাত্র
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশালে মোবাইল কোর্টের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

    ত্রিশালে মোবাইল কোর্টের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

    ময়মনসিংহের ত্রিশালে বাজার তদারকি ও ওজন কারচুপি রোধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প, বেকারি, মাংসের দোকান ও মনিহারি দোকানে এই অভিযান চালানো হয়। অভিযানে ৫টি মামলায় মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালীন পরিমাপে কারচুপি পাওয়ায় ‘ইভা ফিলিং স্টেশন’কে ওজন ও পরিমাপক মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। 

    এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে অন্যান্য বেকারি, ফলের দোকান ও মাংসের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়। অভিযানে কারিগরি ও আইনানুগ সহযোগিতা প্রদান করেন বিএসটিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শকবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

    ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আরাফাত সিদ্দিকী জানান, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এবং বাজারে পণ্যের সঠিক ওজন ও গুণমান বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…