এইমাত্র
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
  • বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • কলাতলীতে এলপিজি পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১৬
  • এক সারিতে ৬ গ্রহ, বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে কখন-কীভাবে?
  • মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
  • ফাগুনের রাতে কিশোরগঞ্জে এক পশলা বৃষ্টি
  • বরিশালে এজলাসে ঢুকে হট্টগোল ঘটনায় ১২ জনের নামে মামলা, সভাপতি কারাগারে
  • কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জন দগ্ধ
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    ১৬৫ কোটির অস্বাভাবিক লেনদেন, ৩ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম

    ১৬৫ কোটির অস্বাভাবিক লেনদেন, ৩ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম

    সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) তিন কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বেনামে ২৩৪টি এফডিআর হিসাব খুলে ১৬৫ কোটি ৪৫ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।

    অভিযুক্তরা হলেন বিজয়নগর শাখার সাবেক ব্যবস্থাপক মো. ইসলামুল হক (বর্তমানে মিরপুর শাখা), সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম ও সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটি।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

    দুদকের আবেদনে বলা হয়, তিনজনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন।

    তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…