এইমাত্র
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
  • বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • কলাতলীতে এলপিজি পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১৬
  • এক সারিতে ৬ গ্রহ, বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে কখন-কীভাবে?
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

    বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
    ছবি: সংগৃহীত

    প্রতিবছর শীতের সময় রাজধানী ঢাকায় বায়ুদূষণ বাড়ে। এবার তো বৃষ্টির দেখা নেই। তাই আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। 

    আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৫৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। পাকিস্তানের শহর লাহোর রয়েছে তৃতীয় অবস্থানে, যার স্কোর ২৪৬। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যার স্কোর ২৩৪। দূষিত শহরের ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের  রাজধানী দিল্লি, যার স্কোর ১৯১। 

    একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

    ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…