এইমাত্র
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
  • বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • কলাতলীতে এলপিজি পাম্পের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ১৬
  • এক সারিতে ৬ গ্রহ, বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে কখন-কীভাবে?
  • মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
  • ফাগুনের রাতে কিশোরগঞ্জে এক পশলা বৃষ্টি
  • বরিশালে এজলাসে ঢুকে হট্টগোল ঘটনায় ১২ জনের নামে মামলা, সভাপতি কারাগারে
  • কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জন দগ্ধ
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জন দগ্ধ

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ এএম

    কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৯ জন দগ্ধ

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ এএম

    কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামে একটি এলপিজি গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত নয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই পাম্প এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশপাশে থাকা কয়েকটি জিপ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন দগ্ধ হন। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর দুটি ইউনিটও যুক্ত হয়। পাহাড়ঘেঁষা এলাকা হওয়ায় উঁচু স্থান থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। তবে রাত ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    গ্যাস ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় মাইকিং করে ধূমপান, আগুন জ্বালানো ও চুলা ব্যবহার না করতে সতর্ক করা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টে অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    এ ঘটনায় গ্যাস পাম্প কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…