এইমাত্র
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাবনার আরিফা সুলতানা রুমা
  • দাউদকান্দিতে শিক্ষার্থী অপহরণের চেষ্টা
  • নওগাঁয় কবরস্থান থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
  • পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
  • এখন থে‌কে মানসম্মত গ‌বেষণা প্রবন্ধ প্রকাশ কর‌লেই, সম্মাননা প্রদান করা হ‌বে: বাকৃবি উপাচার্য
  • লিচুর রাজ্য ছেয়ে গেছে সোনালী মুকুলে, ব্যপক ফলনের সম্ভাবনা
  • নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেহেরপুরে ২৪টি পরিবারের মাছ ধরার জাল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

    মেহেরপুরে ২৪টি পরিবারের মাছ ধরার জাল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

    এস এম তারেক, মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম


    রাতের আঁধারে ২৪টি পরিবারের স্বপ্ন ও আয়ের উৎস পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় তিন লাখ টাকার মাছ ধরার জাল আগুনে পুড়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।


    ঘটনাটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মটমুড়া ক্লাব বাজার এলাকায় ঘটে।


    ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, “আমরা ২৪টি পরিবার একসঙ্গে মাছ ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের সংসার এই জালের ওপর নির্ভরশীল। অথচ কারা যেন রাতের আঁধারে আমাদের জালগুলো পুড়িয়ে দিয়েছে। এখন আমরা কী খাবো, কীভাবে আয় করবো? নতুন করে জাল কিনতে বর্তমানে প্রায় চার লাখ টাকা লাগবে। যদি আমাদের ওপর কারও এত রাগ থাকতো, তাহলে আমাদের গায়ে আঘাত করলেও সহ্য করতে পারতাম। কিন্তু এত বড় ক্ষতি কীভাবে সামাল দেবো?”


    আরেক মাছ ব্যবসায়ী মহিবুল হোসেন বলেন, “আমরা ঋণ নিয়ে দুটি জাল কিনে মাছের ব্যবসা করি। কিস্তি পরিশোধের পাশাপাশি ২৪টি পরিবার এই জালের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করি। যতদিন পর্যন্ত নতুন জাল কেনার টাকা জোগাড় করতে না পারবো, ততদিন আমাদের বসে থাকতে হবে। তাই অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।”


    এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।


    গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে। দোষীদের ধরতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…