এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    ‘ঈদযাত্রা সহজ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়বে না ভাড়া’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    ‘ঈদযাত্রা সহজ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়বে না ভাড়া’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
    সংগৃহীত ছবি

    নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। 

    তিনি জানান, ‘নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টির মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।’

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে প্রস্তুতিমূলক সভায় এ কথা জানান তিনি। 

    চাঁদা ও চাঁদাবাজি এক নয় জানিয়ে শেখ রবিউল আলম রবি বলেন, চাঁদাবাজি অপরাধ, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে যাবতীয় ব্যবস্থা নেয়া  হয়েছে, ভাড়া বাড়বে না।

    তিনি বলেন, চাঁদাবাজি হচ্ছে সেটা জোর করে আদায় করা হয়। চাঁদাবাজি থাকবে না সড়কে।  শ্রমিক মালিকের সমঝোতায় আদায়কৃত অর্থ চাঁদাবাজি নয়। এটা শ্রমিক কল্যাণে ব্যয় হয়।

    পরিবহনমন্ত্রী আরও বলেন, ঈদযাত্রায় নতুনত্ব সফলভাবে করতে পারার জন্য ব্যবস্থা নেয়া হবে। সড়কে যানবাহন থেকে চাঁদাবাজির সুযোগ নেই।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…