এইমাত্র
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাবনার আরিফা সুলতানা রুমা
  • দাউদকান্দিতে শিক্ষার্থী অপহরণের চেষ্টা
  • নওগাঁয় কবরস্থান থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বাহরাইন থেকে সব জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

    বাহরাইন থেকে সব জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
    সংগৃহীত ছবি

    বাহরাইনে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে সব জাহাজ সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যদি যুদ্ধ বেধে যায় তাহলে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা হতে পারে— এমন আশঙ্কা থেকে জাহাজ সরিয়ে নিয়েছে মার্কিন নৌ সেনারা।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

    এপি জানিয়েছে, গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার আগেও বাহরাইন থেকে নিজেদের জাহাজ সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

    বার্তাসংস্থাটি আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনী মনে করে যুক্তরাষ্ট্র এখন এমন পর্যায়ে আছে যেখান থেকে তাদের ফিরে আসার সুযোগ নেই। অর্থাৎ ইরানে তারা হামলা চালাবে। আর এমন হামলার ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি সেনাদের অবহিত করা হতে পারে।

    যুদ্ধের শঙ্কার মধ্যেই আজ সুইজার‌ল্যান্ডের জেনেভায় তৃতীয়বারের মতো পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে মধ্যস্থতা করছে ওমান।

    যদিও আলোচনা চলছে কিন্তু তা সত্ত্বেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা রয়ে গেছে। বলা হচ্ছে, যে কোনো সময় হামলা শুরু হতে পারে।

    সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর জানায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক শক্তি জড়ো করেছে। ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছে তাদের ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান।

    অবসরপ্রাপ্ত এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো থেকে বিরত থাকবে, এমন সম্ভাবনা কমে আসছে। এখন দেখার বিষয় হামলা কিভাবে হয়, কোনদিক থেকে হয় এবং কতটা তীব্র হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…