এইমাত্র
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাবনার আরিফা সুলতানা রুমা
  • দাউদকান্দিতে শিক্ষার্থী অপহরণের চেষ্টা
  • নওগাঁয় কবরস্থান থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
  • পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
  • এখন থে‌কে মানসম্মত গ‌বেষণা প্রবন্ধ প্রকাশ কর‌লেই, সম্মাননা প্রদান করা হ‌বে: বাকৃবি উপাচার্য
  • লিচুর রাজ্য ছেয়ে গেছে সোনালী মুকুলে, ব্যপক ফলনের সম্ভাবনা
  • নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ফের বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

    ফের বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
    সংগৃহীত ছবি

    বিশ্ব বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ৫ হাজার ১৮৭ মার্কিন ডলারের আশেপাশে অবস্থান করছে। গতকাল এ দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার। অর্থাৎ একদিনের তুলনায় প্রতি আউন্সে দাম বেড়েছে ২২ ডলার।

    গত জানুয়ারির শেষ দিকে সোনা সর্বকালের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিল। ওই সময় প্রতি আউন্স সোনালী ধাতু বিক্রি হয়েছিল ৫ হাজার ৫৯৪ ডলারে।

    সেই হিসেবে আজ বৃহস্পতিবার দাম কিছুটা স্থিতিশীল থাকলেও গত বছরের তুলনায় এটি প্রায় ৬৪ শতাংশ বেশি। অপরদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।

    বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে সোনার দাম বাড়তির দিকে রয়েছে। এরমধ্যে অন্যতম হলো ভূ-রাজনৈতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বিনিয়োগকারীদের কাছে বহুগুণ বেড়েছে।

    অপর কারণ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। যা বিশ্ব বাণিজ্যে অস্থিরতার পাশাপাশি ডলারের প্রতি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছেন। এর বদলে তারা এখন বিনিয়োগের জন্য সোনাকেই বেছে নিচ্ছেন।

    এছাড়া বিশ্বের প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে ডলারের বদলে সোনা মজুদ করছে। যা দামি এ ধাতুর দাম বৃদ্ধিতে আরও ভূমিকা রেখেছে।

    এদিকে বিশ্লেষক সংস্থা ইউবিএস  এবং গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুসারে, ২০২৬ সালের শেষদিকে সোনার দাম আউন্স প্রতি ৫ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৩০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…