এইমাত্র
  • ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
  • ৪২ যুদ্ধজাহাজ-সাবমেরিন নিয়ে বঙ্গোপসাগরে বিশাল মহড়া ভারতের
  • ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাবনার আরিফা সুলতানা রুমা
  • দাউদকান্দিতে শিক্ষার্থী অপহরণের চেষ্টা
  • নওগাঁয় কবরস্থান থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    আমি সাকিবের একজন বড় ভক্ত: পাইলট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

    আমি সাকিবের একজন বড় ভক্ত: পাইলট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
    সংগৃহীত ছবি

    সবশেষ ২০২৪ সালে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি। যদিও একবার দেশে ফেরার চেষ্টা করেছিলেন, তবে দুবাই পর্যন্ত পৌঁছানোর পর আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেন।

    এবার নতুন করে সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেক ভক্তদেরই বিশ্বাস, সাকিব আবারও দেশে ফিরবেন এবং জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমে জানান, ‘ব্যক্তিগতভাবে আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি, মানুষ মাত্রই ভুল করে। হয়ত খেলা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন, অথবা ছয় মাসের জন্য একটি ভুল করেছেন। তবে আমি মনে করি, যেকোনো খেলোয়াড়ের জন্য জাতীয় দলে খেললে তার রাজনৈতিক সম্পর্ক ত্যাগ করা উচিত।’

    পাইলট বলেন, ‘জাতীয় দলে যারা খেলেন, তাদের প্রতি দেশের মানুষের আবেগ থাকে। যদি তারা কোনো দলের সঙ্গে যুক্ত হন, তাহলে সেই আবেগ ভাগ হয়ে যায়। তাই, জাতীয় দলে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।’

    সাকিবের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মতে, সাকিব ভুল করেছেন, মানুষ মাত্রই ভুল করে। মামলার বিষয়ে আমি জানি, তাকে একটি মার্ডার মামলায় আসামি করা হয়েছে। দেশে অনেক সময় ভুয়া মামলা হয়। একজন রিকশাওয়ালা লোককে সাকিবের মতো একজন তারকা বিদেশের মাটি থেকে মারবে, সেটা আমার কাছে সন্দেহজনক মনে হয়।’

    পাইলট আরও বলেন, ‘সরকারের উচিত বিষয়টি পরিষ্কার করা। এই মামলার সঠিক সমাধান হওয়া প্রয়োজন, এবং যে ব্যক্তি সাকিবের বিরুদ্ধে মামলা করেছে তার তদন্ত করা উচিত। হয়ত এটি রাজনৈতিক মামলা, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেটা ভুল হতে পারে।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…