এইমাত্র
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টঙ্গীতে পরিত্যক্ত আ.লী‌গ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

    টঙ্গীতে পরিত্যক্ত আ.লী‌গ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

    গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসে ব্যানার ও  জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে‌ছে। 

    আজ বৃহস্প‌তিবার ভো‌রে নতুন বাজার এলাকায় দলটির অফিসে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহ‌যোগী সংগঠন লেখা ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন দেখা যায়।

    এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

    ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহ‌যোগী সংগঠন লেখা ব্যানারটি গাজীপুর-২ আস‌নের সা‌বেক সংসদ সদস্য জাহিদ আহসান রা‌সেল তার ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন।

    তি‌নি লি‌খে‌ছেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আগুন জ্বালিয়ে, পুড়িয়ে দেওয়া-হয়তো সহজ। ভেঙে-চুড়ে লুটপাট করা- হয়তো সহজ, কিন্তু একটি বলিয়ান চেতনাভাস্বর আদর্শ ধ্বংস করে সাধ্য কার? জেনে রেখো.. যতই হত্যা করো, জন্মাবো আবার দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।’

    স‌রেজ‌মি‌নে দেখা যায়, কার্যলয়‌টির সাম‌নে ব্যানার টাঙ্গা‌নো ও এক‌টি খুঁ‌টিতে জাতীয় পতাকা উত্তোলন করা। 

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই হঠাৎ করে আজ ভোরে ‌কে বা কারা কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেছেন।

    এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

    এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মে‌হেদী হাসান ব‌লেন, আমরা এধরণের কোনো তথ্য পাইনি। 


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…