এইমাত্র
  • ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
  • যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
  • গ্রামপুলিশদের দাবি গুরুত্ব দিয়ে দেখা হবেঃ মির্জা ফখরুল
  • হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অজ্ঞাত বৃদ্ধা
  • তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে হত্যা
  • প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা
  • তারাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • ফের ভূমিকম্প অনুভূত
  • ঝালকাঠিতে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
  • পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    ছুটির দিনে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

    ছুটির দিনে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
    ছবি: সংগৃহীত

    আজ ছুটির দিনেও বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। 

    আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)  সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

    তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৯৮ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ২১১ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। 

    এরপরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

    স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

    অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…