এইমাত্র
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত
  • উলিপুরে কৃষকের জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগ
  • মেঘনায় এক আদর্শ শিক্ষাগুরুর নীরব বিদায়
  • চকরিয়ায় পুনরায় সক্রিয় গরু চোরের সিন্ডিকেট, আতঙ্কে খামারিরা
  • কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ভস্মীভূত
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ফের ভূমিকম্প অনুভূত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

    ফের ভূমিকম্প অনুভূত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

    ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানীসহ সারাদেশ। শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। জুমার নামাজের পরপরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে অনেক স্থানে সাধারণ মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন।


    ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

     

    সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

     

    রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে।

     

    তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

     

    গত কয়েকদিনে মিয়ানমার ও ভারতে কয়েকদফা ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…