এইমাত্র
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত
  • উলিপুরে কৃষকের জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগ
  • মেঘনায় এক আদর্শ শিক্ষাগুরুর নীরব বিদায়
  • চকরিয়ায় পুনরায় সক্রিয় গরু চোরের সিন্ডিকেট, আতঙ্কে খামারিরা
  • কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ভস্মীভূত
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

    যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

    যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


    শুক্রবার জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং-এর বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এসব মন্তব্য করেন তিনি৷ 


    এ সময় মন্ত্রী আরও বলেন, ঠাকুরগাঁও মানুষের কাছে সবসময় ঋণী। তারা আমাকে সমর্থন দিয়েছে বলে আজ কাজ করার সুযোগ পেয়েছি। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করা হচ্ছে।


    সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন বিএনপি মহাসচিব ও এরজিআরডি মন্ত্রী। মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন দিয়ে নিজ এলাকায় কার্যক্রম শুরু করেন।


    এরপর বিকেলে ইএসডিও এর আয়োজনে ইফতার মাহফিল অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিকেলে জেলা বিএনপি  মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। পরদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।


    এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…