এইমাত্র
  • অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
  • স্বভাব-চরিত্র না বদলালে স্থানীয় নির্বাচনেও মানুষ জবাব দেবে: নুরুল হক নূর
  • নরসিংদীর ঘটনার প্রতিবাদে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কক্সবাজারে ১২ লাখ টাকায় ‘প্রক্সি’ দিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগের অভিযোগ
  • নাগরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
  • বিমানের ভাড়া কমাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মিল্লাত
  • উলিপুরে কৃষকের জমিতে সেচের পানি না দেওয়ার অভিযোগ
  • মেঘনায় এক আদর্শ শিক্ষাগুরুর নীরব বিদায়
  • চকরিয়ায় পুনরায় সক্রিয় গরু চোরের সিন্ডিকেট, আতঙ্কে খামারিরা
  • কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ দোকান ভস্মীভূত
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে হত্যা

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

    তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে হত্যা

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

    গাজীপুরের জয়দেবপুরে স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত গৃহবধু পোশাক শ্রমিক রিশমা খাতুনকে (৩০) হত্যার ঘটনার মূলহোতা মাসুদ রানাকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি (বুড়াবুড়ি) গ্রামের মমর উদ্দীনের বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করে।


    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প এবং র‌্যাব-১৩ রংপুর সদর ক্যাম্পের সদস্যদের যৌথ আভিযানে তাকে গ্রেফতার করা হয়।


    গ্রেফতার মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি (বুড়াবুড়ি) এলাকার ওমর মুন্সির ছেলে। সে গাজীপুরের জয়দেবপুর থানার তালতলী এলাকার জয়নালের বাড়ীতে ভাড়া থাকতো।


    ভিকটিম গৃহবধু রিশমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াকুল গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। সে গাজীপুরের জয়দেবপুর থানার মির্জাপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মনিপুর এলাকার মেঘা ডেনিম কারখানায় চাকরি করতো।


    র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৬টার দিকে কর্মস্থল মনিপুর এলাকার মেঘা ডেনিম কারখানায় যাচ্ছিলেন রিশমা খাতুন। স্থানীয় বিকেবাড়ি (আক্কাছ শিকদারের) বাড়ীর দক্ষিণ পাশে পৌছলে আসামি মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী ভিকটিম রিশমা খাতুনকে পূণরায় বিবাহের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে পেছন থেকে ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে আসামি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্নগোপনে চলে যায়। সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় মনিপুর আল মদিনা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডারের নির্দেশে র‌্যাব সদস্যরা গৃহবধু পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরে বিশ্বস্ত সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব সদস্যরা জানতে পারে মামলার প্রধান আসামি মাসুদ রানাকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় আত্মগোপনে আছে। ওই এলাকায় র‌্যাব-১৩ রংপুর সদর ক্যাম্পের সদস্যদের সাথে নিয়ে যৌথ আভিযান চালিয়ে হত্যার মূলহোতা মাসুদ রানাকে গ্রেফতার করে।


    জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গৃহবধু পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যায় জড়িত মাসুদ রানাকে রংপুর থেকে নিয়ে আসতেছে। আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…