এইমাত্র
  • ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
  • যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
  • গ্রামপুলিশদের দাবি গুরুত্ব দিয়ে দেখা হবেঃ মির্জা ফখরুল
  • হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অজ্ঞাত বৃদ্ধা
  • তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে হত্যা
  • প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা
  • তারাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • ফের ভূমিকম্প অনুভূত
  • ঝালকাঠিতে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
  • পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

    পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
    ছবি: সংগৃহীত

    পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 

    পাকিস্তান-আফগানিস্তানের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে দীর্ঘ এক্সবার্তায় তিনি এমন মন্তব্য করেছেন। 

    আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে আসিফ বলেন, তালেবান সরকার পৃথিবীর যাবতীয় সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা ও সমর্থন দেয়। ভারতের বিভিন্ন প্রক্সি গ্রুপকে সমর্থন দিয়ে পাকিস্তানে নাশকতা তৈরি করছে তারা। আফগানিস্তান প্রতিবেশী হওয়ায় দেশটিকে খুব ভালোমতো চেনে ইসলামাবাদ। এটি এখন পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে খোলা যুদ্ধ। 

    উল্লেখ্য, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয় বলে  দাবি করেছিলো ইসলামাবাদ। অন্যদিকে, ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।  

    এর জেরে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক হামলা চালায় আফগানিস্তান। এসব হামলায় পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি করে আফগানিস্তান। অন্যদিকে, দুই পাক সেনার মৃত্যুর তথ্য স্বীকার করেছে ইসলামাবাদ।

    এরপর কাবুলসহ কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। যাতে ১৩৩ তালেবান যোদ্ধা নিহতের দাবি করে ইসলামাবাদ। তবে পাক সেনাদের একটি আকাশযান ভূপাতিতের দাবি করে কাবুল।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…