এইমাত্র
  • ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
  • যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
  • গ্রামপুলিশদের দাবি গুরুত্ব দিয়ে দেখা হবেঃ মির্জা ফখরুল
  • হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অজ্ঞাত বৃদ্ধা
  • তালাকপ্রাপ্ত স্ত্রী পুনরায় বিয়েতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে হত্যা
  • প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা
  • তারাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • ফের ভূমিকম্প অনুভূত
  • ঝালকাঠিতে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
  • পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আজ শুক্রবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিংগাইরে ডিবির ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

    সিংগাইরে ডিবির ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নেয়। এতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।


    পুলিশ জানায়, উপ-পরিদর্শক আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের ডিবি দল অভিযানে গিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. লাবু মিয়া (৫৪) কে আটক করে। আটকের খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা ডিবির উপর হামলা চালায়। পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়াসহ লাবু মিয়াকে ছিনিয়ে নেয়।


    আহত উপ-পরিদর্শক আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউলকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


    সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, আসামি পুনরায় গ্রেপ্তার ও হামলাকারীদের শনাক্তে যৌথ অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…