এইমাত্র
  • যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
  • বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত
  • ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
  • পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান
  • কালিয়াকৈরে মধ্যরাতে কলোনি ও তুলার গোডাউনে আগুন
  • চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
  • আমেনা হত্যা: ২৪ ঘণ্টা পার না হতেই প্রধান আসামি নূরা গ্রেপ্তার
  • শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২
  • ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • আজ শনিবার, ১৫ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম

    চাঁদপুরে রাতে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ এএম

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এলাকায় রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।


    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুন্সিরহাট বাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ।


    জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত বাসগুলো ‘জৈনপুর পরিবহন’-এর, যা বাবুরহাট-ঢাকা রুটে চলাচল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর দুটি বাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


    খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতলব দক্ষিণ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


    ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু ইউসুফ বলেন, “জৈনপুর পরিবহনের বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এটি নাশকতা কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…