এইমাত্র
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, হতাহত ১৭
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ঈদ উপলক্ষে বাসা ভাড়া নিয়ে চুরি ও ছিনতাই করেন তারা!

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

    ঈদ উপলক্ষে বাসা ভাড়া নিয়ে চুরি ও ছিনতাই করেন তারা!

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ঈদ উপলক্ষে ভিড় জমে বিভিন্ন হাট বাজারে। ভিড়কে পুঁজি করে সক্রিয় নারী চোর চক্রের সদস্যরা। নারী ক্রেতাদের টার্গেট করে ফাঁদে ফেলে বিশেষ কৌশলে স্বর্ণালংকার ও ব্যানিটি ব্যাগ থেকে অর্থ হাতিয়ে নেয় তারা। 

    বুধবার (৪ মার্চ) ভৈরব বাজারের সাপ্তাহিক হাটে এক নারী ক্রেতাকে ফাঁদে ফেলে গলা থেকে ছিনিয়ে নেয় ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন। এঘটনার সাথে জড়িত দুইজন নারীকে গ্রেপ্তার করেছে ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।

    গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট এলাকার কেনু মিয়ার মেয়ে লায়লী বেগম ওরে ফাতেমা (২৮) ও একই এলাকার সাদেক মিয়ার মেয়ে আমেনা বেগম ওরফে হালেমা বেগম (৩৫)। তারা ভৈরব পৌর শহরের চণ্ডিবের কালা মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

    ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, বুধবার দুপুরে রীনা বেগম নামে এক নারী ঈদ শপিংয়ের জন্য ভৈরব বাজারে যায়। জামে মসজিদ রোড এলাকায় ৪/৫ জনের একটি সংঘবদ্ধ চক্র চারদিক দিয়ে ঘিরে রীনা বেগমকে ফাঁদে ফেলে তাঁর গলা থেকে ৭ আনা ওজনের একটি চেই ছিনিয়ে নেয়। এসময় রিনা বেগমের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা দুই নারীকে আটক করে। খবর পেয়ে শহর ফাঁড়ি পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করে থানা আনে। ফাতেমা বেগম নামে এক ছিনতাইকারীর সাথে তাঁর একটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রিনা বেগম বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।

    ওসি আরো জানান, এই নারী চক্র পকেট মারার কাজেও বেশ অভ্যস্ত। এসব নারীরা সঙ্গে ছোট শিশুদেরও রাখে। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে তারা শিশুদের সাথে রাখে। এমনকি কখনো ভাড়া করা শিশু এনেও সঙ্গে রাখেন। এতে তাদের ভাল পরিবারের মতোই মনে হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নারী চক্রটি হবিগঞ্জ থেকে এসেছে। তারা পৌর শহরের চণ্ডিবের এলাকায় একমাসের জন্য একটি বাসা ভাড়া নিয়েছে। সঙ্গবদ্ধ চক্রকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

    আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…