এএফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।
শুক্রবার (০৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এদিন তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাঘিনীরা।
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল।
তবে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ফুটবল র্যাংকিং ও শক্তিমত্তা বিবেচনায় এটা তেমন অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের র্যাংকিং যেখানে ১১২, সেখানে উত্তর কোরিয়ার ৯।
চীন এশিয়ান কাপের বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন।
এমআর-২