এইমাত্র
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর
  • মধ্যপ্রাচ্যে সংঘাত: শাহজালালে আরও ২৫ ফ্লাইট বাতিল
  • ভোলায় তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় বাবার মানবেতর জীবন
  • বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    বিনোদন

    তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৯ পিএম

    তিন বাহিনীর পোশাক ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেপ্তার করা হোক: আসিফ

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৯ পিএম

    দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে।

    গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

    তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর।

    তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

    মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ।

    যেখানে তিনি পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।

    এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।

    আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

    জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…