এইমাত্র
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    জাতীয়

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম

    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ এএম

    গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

    আজ ইজতেমা ময়দানে বৃহত্তম জুমার নামাজ আদায় করা হবে। এতে গাজীপুর ও আশপাশের এলাকার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন।

    এর আগে বুধবার থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বিশেষ করে বিদেশি বিপুলসংখ্যক মুসল্লি গতকাল বৃহস্পতিবার রাত থেকে ময়দানে এসে অবস্থান নেন।


    টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে চলেছে। কেননা প্রথমবারের মতো শবে বরাতের পুণ্যময় রজনীতে টঙ্গীর তুরাগপাড়ে আজ শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।


    আখেরি মুনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমায় শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হবে।

    এর আগে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ। আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…