এইমাত্র
  • বরিশালে সরিষা ক্ষেতে মধুর নীরব বিপ্লব
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • অনলাইনে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কটিয়াদীতে দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে নিহত ১, আহত ১ 

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

    কটিয়াদীতে দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে নিহত ১, আহত ১ 

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে মেশিন চালিত টমটম (নসিমন) গাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও চালক আহত হয়েছে।


    সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে কটিয়াদী-বেতাল রোডের হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটছে।


    এ ঘটনায় নসিমনে থাকা হাসান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একি উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের রমজানের ছেলে। নসমিনে থাকা চালক সিয়াম (১৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। 


    জানা যায়, বেতাল থেকে দ্রুতগামী নসিমন গাড়িটি কটিয়াদী আসার পথে তেঁতুল তলা সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে হঠাৎ ব্রেক করলে উল্টে যায়। এসময় নসিমনের পিছনে বসা হাসান ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়৷ চালক সিয়ামকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 


    কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মেহেদী হাসান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…