এইমাত্র
  • বরিশালে সরিষা ক্ষেতে মধুর নীরব বিপ্লব
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • অনলাইনে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পানছড়িতে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার চোরাই মালামাল জব্দ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

    পানছড়িতে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার চোরাই মালামাল জব্দ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

    খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

    ‎সোমবার (৮ ডিসেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নাঃ সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন-এর নেতৃত্বে বিশেষ টহল দল।

    ‎অভিযানে মোট বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক ১০ লিটার, বেবিসেট কীটনাশক ১০ লিটার, চ্যাপা শুটকি ১০৫ কেজি, পপ ক্রীম ৪টি, এবং বনলতা সালসা ৪৩ বোতল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,৪৯,১৬০ টাকা।

    ‎বিজিবি জানায়, আটককৃত মালামালসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সীতাকুন্ড, চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও নিরাপত্তা জোরদারে ৩ বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…