এইমাত্র
  • বরিশালে সরিষা ক্ষেতে মধুর নীরব বিপ্লব
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • অনলাইনে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরে অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

    নাটোরে অতিরিক্ত ঠান্ডায় রেললাইনে ফাটল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
    সংগ্রহীত

    নাটোরের নলডাঙ্গায় অতিরিক্ত শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ১ নম্বর লাইনে ট্রেন ধীরগতিতে চলাচল করছে বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ।


    সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলার মাধনগর এলাকায় এ ঘটনা ঘটে।



    স্থানীয়রা জানান, মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে ফাটল দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা দ্রুত বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেন।


    গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, মাধনগর রেলস্টেশনের দক্ষিণে এনড়ারপাড় এলাকায় এক নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। ঘটনাস্থলে মেরামতের কাজ চলছে।


    রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলওয়ের কর্মীরা দ্রুত তা মেরামতে কাজ করছেন। তবে ওই লাইনে ট্রেন ধীরগতিতে চলাচল করছে।


    স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, অতিরিক্ত শীতের কারণে রেললাইন ফেটে গেছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…