এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
    সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

    বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

    ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিলকৃত ৩২ টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি মনোনয়নপত্র বাতিল এবং ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

    ‎বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্রের মধ্যে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে ৩ টি। বাগেরহাট-২ আসনে এলডিপির ১টি এবং বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র ১টি রয়েছে। বাগেরহাট-৩ আসনে সবকটা মনোনয়ন বৈধ হয়েছে।

    ‎সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম বাগেরহাট ১, ২ ও ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এবং তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

    ‎এদিকে বাগেরহাট-২ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক দুই সভাপতি আপন দুই ভাই এম এ এইচ সেলিম ও এম এ সালাম এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোন আইনগত বাধ্যবাধকতা নেই।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…