এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২ জন

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

    সিরাজগঞ্জ-৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২ জন

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম এ সিদ্ধান্ত দেন।

    রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।

    বাতিল হওয়া প্রার্থীরা হলেন— সিএমপির মামলা সংক্রান্ত তথ্যের গড়মিল, সমর্থকের তালিকা না থাকা এবং সমর্থকদের ১ শতাংশ স্বাক্ষর না থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান। এছাড়া দাখিলকৃত মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরের সঙ্গে মিল না থাকায় সিপিবির প্রার্থী মতিয়ার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

    অন্যদিকে, ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন— বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা এবং গণ অধিকার পরিষদের প্রার্থী ইউসুফ আলী।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…