এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

    ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

    সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শফিউল ইসলাম। নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেললেও, দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

    রোববার (৪ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। 

    শফিউল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’

    ডানহাতি এই পেসার আরও লিখেছেন, ‘এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগনিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না।’

    তিনি আরও লিখেছেন, ‘অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ আমার ব্যবহারে মনোঃক্ষুণ্ন হন, তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব।  ধন্যবাদ সবাইকে।’

    ২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…