এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

    হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা।

    সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের সদর রোডে এসে তারা প্রায় দেড় ঘণ্টাব্যাপি অবস্থান করেন।

    এরপর হত্যার বিচারের দাবিতে একটি মিছিল বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা চৌমাথা হয়ে নথুল্লাবাদে পৌছে।

    এ সময় বক্তারা বলেন, ‘একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছি তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদির বিচার না হলে তাদেরও একই অবস্থা হবে।’

    তারা দাবি করেন, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। শুধু তাই নয়, কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারীও দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…