এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    গণমাধ্যম

    ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

    ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

    অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এম এম বাদশাহ।

    রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

    সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন আরিফ পেয়েছেন ১৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম ১১৪ ভোট ও হাসান উজ-জামান ৪২ ভোট পান।

    যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহম্মেদ পেয়েছেন ১২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন নিহাল হাসনাইন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী আমানুর রহমান পেয়েছেন ১১৯ ভোট।

    অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল হক খান পেয়েছেন ৮৮ ভোট। দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে এস এম ফয়েজ পেয়েছেন ১১৬ ভোট।

    কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২১৩ ভোট পেয়ে প্রথম হন আবু হেনা রাসেল, ১৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হন আইয়ুব আনসারী ও ১৩১ ভোট পেয়ে তৃতীয় হন মাহবুব আলম। অপর প্রার্থী হরলাল রায় সাগর পেয়েছেন ১২৯ ভোট।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শাহরিয়ার জামান, আইন ও কল্যাণ সম্পাদক পদে শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান নির্বাচিত হন।

    নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের। কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও ডিআরইউর জ্যেষ্ঠ সদস্য উত্তম চক্রবর্তী।

    এবারের নির্বাচনে ভোটার ছিলেন ২৯৯ জন। এর মধ্যে ২৮৪ জন ভোট দিয়েছেন। পাঁচটি ভোট বাতিল হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…