এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

    শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম

    স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

    উত্তরের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। সঙ্গে হিমেল হাওয়া আর বৃষ্টির মতো ঝরছে শীত। এই দুর্বিষহ ঠান্ডায় সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন দরিদ্র ও বৃদ্ধ মানুষগুলো। তাদেরই দু’জন হলেন কুড়িগ্রামের কছিরন ও আম্বিয়া বেগম।

    জীবনের শেষ বয়সে এসে এই দুই বৃদ্ধার ভাগ্যে নেই পর্যাপ্ত শীতবস্ত্র, নেই একটি উষ্ণ কম্বল। জরাজীর্ণ ঘরের ভেতর ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত কাটে তাদের। শীত নিবারণের মতো যা আছে, তা দিয়ে আর শরীর ঢাকে না।

    সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো—এই দুই মায়ের রয়েছে ছেলে সন্তান, কিন্তু তারা কেউই মায়ের খোঁজ নেন না। শীতে কাঁপতে থাকা মায়ের পাশে দাঁড়ানোর মতো আপনজনও নেই।

    কছিরন বেগম কাঁপা কণ্ঠে বলেন, “শরীর আর সয় না ঠান্ডা, একটা কম্বল হলে হয়তো বাঁচতাম।”

    অন্যদিকে অসুস্থ আম্বিয়া বেগম শুয়ে থাকেন পাতলা কাপড় গায়ে। শীতের রাতে ঘুম আসে না তার। চোখে জল জমলেও মুছবার মতো কেউ নেই।

    স্থানীয়রা জানান, তীব্র শীত শুরু হলেও এখনো এই দুই অসহায় বৃদ্ধার ভাগ্যে কোনো সহায়তা পৌঁছেনি। অবিলম্বে কম্বল ও শীতবস্ত্র না পেলে তাদের জন্য শীত আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

    কছিরন ও আম্বিয়া বেগম শুধু দু’জন মানুষ নন—তারা আমাদের সমাজের বিবেকের প্রশ্ন। এই শীতে কি আমরা তাদের পাশে দাঁড়াবো না?

    ’সময়ের কন্ঠস্বরের মাধ্যমে কছিরন বেগম ও আম্বিয়া বেগমসহ কুড়িগ্রামের শীতার্ত অসহায় মানুষজনের পাশে দাড়াতে চাইলে যোগাযোগ- ০১৭১৩২০০০৯১।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…