এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম

    ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
    ছবি: সংগৃহীত

    ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রশাসনিক কারণে মোট ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে বিদেশে অবস্থিত ৭টি কেন্দ্রও রয়েছে।

    গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের ওয়েবসাইটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

    এর আগে ৫ জানুয়ারি তারিখে জারি করা পৃথক এক আদেশে প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে ২০২৬ সাল থেকে কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত জানায় ঢাকা শিক্ষা বোর্ড। বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৬৯ (হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ঢাকা-৭৮ (হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়), শিবালয়-২ (রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ), জয়ানগর (জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়), কামারখালী (কামারখালী উচ্চ বিদ্যালয়) ও মির্জাপুর ক্যাডেট কলেজ।

    এছাড়া বাতিল হওয়া অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে— করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।

    বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রীস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…