এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গ্রেপ্তারের ঘটনায় কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

    গ্রেপ্তারের ঘটনায় কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। শনিবার (০৩ জানুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সর্বশেষ পোস্টে বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

    এর কিছুক্ষণ আগে পৃথক আরেকটি পোস্টে বলা হয়, ‘হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।’

    পোস্টে আরও বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

    এর আগে শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…