এইমাত্র
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    সিলেট ও তার আশপাশের এলাকায় আজ সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.২। মাত্র ৩০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.৪। 

    কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গোয়াহাটির কাছে মরিগাও এলাকা, যেখান থেকে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। 

    তিনি আরও জানিয়েছেন, ৫.৪ মাত্রার এই ভূমিকম্প মধ্যম মানের হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর বা পূর্ব পাশের যেকোনো ফল্ট এলাকায় আফটারশকের সম্ভাবনা রয়েছে।

    স্থানীয় প্রশাসন এবং ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…