এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড মিলবে যেভাবে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম

    নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড মিলবে যেভাবে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
    সংগৃহীত ছবি

    আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো কার্ড ও গাড়ির স্টিকার পেতে হলে অনলাইনে আবেদন করতে হবে। 

    বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

    তিনি বলেন, ‘প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    মো. রুহুল আমিন মল্লিক জানান, এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।

    আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…