এইমাত্র
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

    রেললাইন ভেঙে যাওয়ায় বিলম্বে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

    রেললাইন ভাঙার কারণে প্রায় ৪০ মিনিট দেরিতে রাজশাহীর আড়ানী স্টেশন ত্যাগ করেছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহীর আড়ানী ও নন্দনগাছী স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

    জানা গেছে, সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ মিনিট দেরিতে যাত্রা শুরু করে। পরে আড়ানী স্টেশনের কাছাকাছি পৌঁছালে এক ব্যক্তি রেললাইন ভাঙা দেখতে পান এবং দ্রুত বিষয়টি স্টেশন মাস্টারকে জানান। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ভাঙা অংশের আগেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

    এরপর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেন। এই সময় প্রায় ৪০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে সারদা রোড স্টেশনে মহানন্দা ট্রেন এবং আড়ানী স্টেশনে ঈশ্বরদী কমিউটার ট্রেন অপেক্ষমাণ অবস্থায় দাঁড়িয়ে থাকে।

    আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন জানান, আড়ানী স্টেশনের পশ্চিম পাশে আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। মেরামত শেষে প্রায় ৪০ মিনিট পর সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

    রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান বলেন, ভাঙা স্থানের পশ্চিম পাশে প্রায় ৪০ মিনিট সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। পরে নিরাপদভাবে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

    ঘটনার কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও নিরাপত্তার স্বার্থে ট্রেন থামিয়ে রাখায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…