কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমোচ্ছিলেন তরুণী। গভীর ঘুমে একেবারে কাদা তিনি। হঠাৎ জোর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলেন তিনি। তাঁর ঘরে ব্যান্ড পার্টির লোকেরা ঢুকে বাজনা বাজাচ্ছেন। তরুণীর প্রেমিকও রয়েছেন সঙ্গে। কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন ঘরের অন্য দিকে। তরুণী ভেবেছিলেন, ব্যান্ড পার্টি নিয়ে এসে হয়তো তাঁর ঘুম ভাঙানোর চেষ্টা করছিলেন তাঁর প্রেমিক। কিন্তু চমক তখনও বাকি। তরুণীর সামনে ব্যান্ড পার্টির বাজনার তালেই হাঁটু গেড়ে সিনেম্যাটিক কায়দায় করলেন প্রোপোজ় করেন তরুণ। এক হাতে হিরের আংটি নিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। ‘সারপ্রাইজ়’ পেয়ে অঝোরে কেঁদে ফেললেন তরুণী।
ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। সোশ্যাল মিডিয়ায় সোসাল মিডিয়ায় এমন অভিনব প্রস্তাবের ভিডিও দেখে মুগ্ধ নেটিজ়েনরা।
দিল্লির বাসিন্দা নেহা ও তার প্রেমিকা নেহার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক থেকে নতুন জীবনের পরবর্তী অধ্যায়ে পা বাড়ানোর সিদ্ধান্তের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে করেছিলেন এই চমক। নেহার পোস্ট করা ভিডিও ধরা পড়েছে, প্রস্তুতি থেকে প্রেজেন্টেশনের প্রতিটি মুহূর্ত।
ভিডিও এর শুরুতেই দেখা যায়, নেহার প্রেমিক ট্যাক্সি থেকে সুটকেস নিয়ে নামছেন। এর পরেই স্ক্রিন জুড়ে ভেসে ওঠে ব্যান্ড পার্টির সঙ্গে কথা বলার দৃশ্য। ঘড়িতে তখন সকাল ৮ টা ১৫ মিনিট। তখনই ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে ওই তরুণকে নেহার অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা যায়। চুপিচুপি তাঁর শোওয়ার ঘরে প্রবেশ করেন তিনি, যেখানে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন নেহা। তরুণের ইশারায় ব্যান্ড পার্টি বাজনা বাজাতে শুরু করলে ঘুম ভেঙে চমকে ওঠে তিনি। চোখ খুলে দেখেন সামনে দাঁড়িয়ে সুট-বুট পরে সামনে দাঁড়িয়ে তাঁর প্রেমিক। শাহরুখ-অনুষ্কা অভিনীত ‘রব নে বানা দি জোড়ি’-এর গানের আবহে হাঁটু গেড়ে তরুণ জিজ্ঞাসা করেন,‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এমন রোমান্টিক প্রস্তাবে অভিভূত নেহা, দ্বিতীয়বার না ভেবেই মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দেন। এর পরে নেহার পাশে বসে তাঁর হাতে আংটি পরিয়ে দেন উচ্ছ্বসিত তরুণ।
নিজের এনগেজ়মেন্টের খবর জানিয়ে ভিডিওটি পোস্ট করে নেহা লেখেন,‘মেরি তো ব্যান্ড বাজ গয়ি...’। এমন সুন্দর প্রোপোজ়ালের ভিডিও দেখে আবেগপ্রবণ অনেক প্রেমিক-প্রেমিকাই। একজন নেটিজ়েন লিখেছেন,‘আইফেল টাওয়ারে প্রোপোজ় একদিকে আর এই পন্থায় প্রপোজ় অন্যদিকে।’ অন্য নেটিজ়েন-এর মন্তব্য,‘সর্বকালের সেরা প্রোপোজ়।’ কারও মতে,‘একেবারে সিনেমার মতো।’ এক বাঙালি নেটিজ়েন আবার জনপ্রিয় বাংলা সিনেমার গান উদ্ধৃত করে লিখেছেন, ‘আমি হলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার, চোখ তুলে দেখো না— গানটা বাজিয়ে প্রোপোজ় করতাম।’
এইচএ