এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

    নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম

    নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়ার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক যুবক। 

    শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গুয়াবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত যুবকের নাম রোকনুজ্জামান (২৯)। তিনি ওই এলাকার জহুরুল ইসলাম বাট্টুর ছেলে। পেশায় তিনি একজন ফেরি করে ফল বিক্রেতা ছিলেন এবং দুই সন্তানের জনক।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাশের বাড়ির দোলা থেকে একটি গরু চুরি করেন একই এলাকার আজিজার রহমানের ছেলে মোসলেম (২৮)। এ সময় জোরপূর্বক রোকনুজ্জামানকে সঙ্গে নিয়ে যান তিনি। পরে শুক্রবার রাত ১০টার দিকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই কুড়ারপাড় এলাকায় ভেলুর ছেলে রাজুর বাড়ি থেকে চুরিকৃত গরুটি উদ্ধার করা হয়।

    চুরিকৃত গরুটির মালিক পার্শ্ববর্তী কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলপুকুর গ্রামের আব্দুর রশিদ। ঘটনার পর তার ভাই সেকেন্দারের মধ্যস্থতায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শুক্রবার রাতেই বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে লিখিতভাবে সমঝোতা সম্পন্ন করা হয়।

    তবে মীমাংসার পরদিন শনিবার সকাল ৭টার দিকে আব্দুর রশিদ কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলপুকুর মাজা পাড়া রহমতিয়া জামে মসজিদের মাইকে মোসলেম ও রোকনুজ্জামানের নাম গরু চোর হিসেবে ঘোষণা করেন এবং তাদের সমাজচ্যুত করার আহ্বান জানান।

    এই ঘোষণার পর চরম অপমান ও মানসিক চাপে ভেঙে পড়েন রোকনুজ্জামান। 

    নিহতের স্ত্রী আবিয়া জানান, ‘মাইকিংয়ের কিছুক্ষণ পর তিনি কৌশলে তাকে দোকান থেকে আটা আনতে পাঠান। পরে ঘরের ভেতরে গিয়ে ওড়না দিয়ে আত্মহত্যা করেন।’

    আবিয়া আরও বলেন, ‘দোকান থেকে ফিরে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখি, আমার স্বামী ওড়নায় ঝুলছে। মীমাংসার পরও কেন তাকে চোর বানিয়ে মাইকিং করা হলো। এটাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটি আত্মহত্যা নয়, অপবাদ দিয়ে প্ররোচনার মাধ্যমে হত্যা। আমি এর বিচার চাই।’

    নিহতের বোন নিথুন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই নির্দোষ ছিল। মোসলেম জোর করে তাকে নিয়ে গিয়েছিল। জরিমানাও দেওয়া হয়েছে। তারপরও ইচ্ছাকৃতভাবে সমাজে হেয় করতে মসজিদের মাইকে নাম ঘোষণা করা হয়েছে। এর দায় রশিদ ও মোসলেমকেই নিতে হবে।’

    এ বিষয়ে গরুর মালিক আব্দুর রশিদ বলেন, ‘গরু উদ্ধারের পর রাতেই সবার সামনে মীমাংসা হয়েছে। সকালে শুধু সচেতন করার জন্য মাইকিং করা হয়েছিল।’ তবে মীমাংসার পর কেন আবার মাইকিং করা হলো—এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

    সৈয়দপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…