এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

    জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

    জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরে শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সল হাসান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা সেবা প্রদান করেন।

    শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ শীতের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখছে।

    অনুষ্ঠানে বক্তব্যে কর্নেল মো. ফয়সল হাসান খাঁন বলেন, “সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির সামাজিক দায়িত্বের অংশ। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় হবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…