এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিরসরাইয়ে ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচার, দুই রোহিঙ্গা নারী গ্রেপ্তার

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    মিরসরাইয়ে ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচার, দুই রোহিঙ্গা নারী গ্রেপ্তার

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন—জমিলা বেগম ও খুরশিদা বেগম।

    শনিবার (১০ জানুয়ারি) বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জমিলা বেগম কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৯ এর মাহমুদ হোসেনের কন্যা, আর খুরশিদা বেগম একই এলাকার ব্লক-এ২ এর শেখ রহমত উল্লাহর কন্যা।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এই সময় সৌদিয়া বাস (রেজিঃ ঢাকা-মেট্রো-ব-১১-৪৫২০)-এর দুই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগে কৌশলে রাখা অবস্থায় ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল। গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের সামনে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

    শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…