পিরোজপুরের মঠবাড়িয়ায় ভেজাল শিশু খাদ্য মজুদ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন।
জরিমানার মাধ্যমে নকল শিশু খাদ্য বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর ওয়ান বেকারী প্রতিষ্ঠানের মালিক মো. শাহজাহানকে ৪,০০০ টাকা এবং শহরের সদর রোডের মানিক স্টোরের মালিক ইউনুস মিয়াকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবাশীষ রায় জানিয়েছেন, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভেজাল শিশু খাদ্য মজুদ ও বাজারজাত করছিল, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনআই