এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

    কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষক অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত খোরশেদ আলম ওই এলাকার আব্দুল হকের ছেলে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খোরশেদ আলমের সঙ্গে তার চাচাতো ভাই হযরত আলীর দীর্ঘদিন ধরে কৃষি জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে জমিতে উপস্থিত হলে প্রতিপক্ষ লোকজন তাকে বাধা দেয়। একপর্যায়ে হযরত আলী গং তাকে ধাওয়া করলে খোরশেদ আলম অসুস্থ হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন।

    পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুব আলী বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…