এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

    উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

    রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার ঘটনায় জামায়াতের আমির গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


    আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ সমবেদনা জানিয়েছেন।


    জামায়াত আমির বলেন, ‘এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের প্রতি আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করছি।’


    তিনি প্রার্থনা করেন, আল্লাহ তাদের জান্নাতবাসী হিসেবে কবুল করুন এবং নিহতদের স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।


    সর্বশেষে তিনি আহতদের সুস্থতা কামনা করে বলেন, হে আরশের মালিক, তাদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন এবং তাদের বিশেষভাবে রহম করুন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…