এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

    ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

    ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছেলেকে মারপিটের সময় বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে মমিনা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনার পর বাড়ীঘর ছেড়ে পালিয়েছেন প্রতিপক্ষের লোকজন।


    শুক্রবার (১৬ জানিুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল নেওয়ার পথে রাস্তায় মারা যান ওই বৃদ্ধা। পরে বিকালে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।


    মৃত বৃদ্ধা মমিনা খাতুন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের আমবাগান এলাকার সজির উদ্দীনের স্ত্রী।


    বৃদ্ধা মমিনার ছেলে ইউনুস আলী জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জব্বার-আনোয়ারদের সাথে বসতভিটা ও যাতায়াতের রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে বাজার থেকে বাড়ী ফেরার সময় তার পথরোধ মারপিট শুরু করে আনোয়ার, তার স্ত্রী নুরজাহানসহ প্রতিপক্ষের আরও ৪/৫ জন নারী পুরুষ। খবর পেয়ে বাড়ী থেকে ছুটে আসেন বৃদ্ধা মা মমিনা খাতুন। এ সময় কোদালের আঘাতে গুরুতর আহত হোন।


    পরে স্বজনরা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার্ড করে দেন কর্তব্যরত চিকিৎসক। এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও রোড এলাকায় তার মৃত্যু হয়।


    এ ঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িতদের বিচার দাবি করেছেন বৃদ্ধা মমিনার ছেলে ও স্বজনরা।


    এদিকে এ ঘটনার পর বাড়ী ঘর ছেড়ে পালিয়েছে আনোয়ার সহ তার পরিবারের লোকজন।


    বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার ছেলে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…