এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পেছনের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। 


    আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের ওই পুকুরে জালে উঠে আসা ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।


    স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে তিন মাছ ব্যবসায়ী মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে জাল টানতে নামেন। এ সময় জালে একটি ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন।


    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, পুকুর থেকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু। সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…