এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

    মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

    মাগুরা সদরের নড়িহাটি এবং হাজিপুর গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনা চলে আসছিলো। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘর্ষের সাথে জড়িত স্থানীয় সামজিক মাতব্বরসহ ২১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা হবার পরে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে আদালতে পাঠানো হয়।


    মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানায়, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্যের জেরে নড়িহাটি ও হাজিপুর গ্রামে অশান্তি চলে আসছিলো। সংঘাত এড়াতে মামলার আসামি হিসেবে ২১জনকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।


    এদিকে এই প্রথম মাগুরা সদর থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটককৃত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় পায়ে হাটিয়ে। এর আগে ওই এলাকায় সংঘর্ষে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। পরবর্তীতে একাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা হলে পুলিশের বিশেষ অভিযানে ২১জনকে গ্রেফতার করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…